মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে নবম শ্রেনীর জান্নাত আক্তার (১৫) নামক এক স্কুল পড়ুয়া এক ছাত্রীর মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
৬ সেপ্টেম্বর আনুমানিক বেলা ১১.৩০ মিনিটে উপজেলার বয়রা কর্মকান্দি এলাকায় জাফর মিয়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
নিহত জান্নাত আক্তার (১৫) উপজেলার বয়রা কর্মকান্দি গ্রামের জাফর মিয়ার কন্যা এবং এম এ রাজ্জাক মডেল হাই স্কুলের নব শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয়দের অনেকেই বলেন, মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়াতে পরিবারের সাথে অভিমান করে এবং প্রচুর কথাকাটি আর ঝগড়া হয়। পরবর্তীতে ঘরের ভেতর ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত দেখতে পান।
খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহের ময়নাতদন্তের জন্য প্রতিবেদন তৈরি করেন বলে হরিরামপুর থানার এসআই তুহিন জানান।
এ বিষয়ে এম, এ রাজ্জাক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন মুঠোফোনে বলেন, জান্নাত আক্তার আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির (মানবিক বিভাগ) ছাত্রী ছিলেন। কিছুক্ষন আগে থানায় গিয়ে তার মরাদেহ দেখে এসেছি।
এবিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোন বলেন,এ ঘটনা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।