sliderস্থানিয়

কটিয়াদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও বর্ণাঢ্য র‍্যালিএবংআলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১ সেপ্টেম্বর কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলিপের নেতৃত্বে, সকাল থেকেই বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীরা ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে কটিয়াদী বাসস্ট্যান্ডের কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন।

বেলা একটার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি।এর পর কার্যালয় থেকেউপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে, একটি বর্ণাঢ্য, আনন্দ র‍্যালি কটিয়াদী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পুনরায় স্থানীয় কার্যালয়ের প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলিপ,সিনিয়র সহ-সভাপতি ডাক্তার জহরলাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসীমউদ্দীন মেম্বার শফিকুর রহমান বাদল, যুগ্মসাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিলসহ আরো অনেকে।

অপরদিকে বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে কটিয়াদী সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে একটি পৃথক র‍্যালি বের হয়ে, কটিয়াদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। সবশেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক মাহবুবুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা যুবদলের মাহবুবুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

উভয় আলোচনা সভায় বক্তারা, বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, সব বিভেদ ভুলে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button