sliderস্থানিয়

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার,জরিমানা

তপন দাস, নীলফামারী: নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় তিনটি যানবাহনের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নটখানা বাইপাস সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম ও মোঃ আসাদুজ্জামান।
এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

অভিযানকালে তিনটি যানবাহন থেকে ছয়টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এ সময় যানবাহন চালকদের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, তাৎক্ষনিক ভাবে জরিমানার আদায় করা হয়। এছাড়াও হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য চালকদের সতর্ক করা হয় এবং লিফলেট ও স্টিকার লাগানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button