sliderস্থানিয়

তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.

প্রেস বিজ্ঞপ্তি: তরুণদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য অতুলনীয় আদর্শ মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি তরুণদেরকে সামাজিক ও ব্যক্তিগত জীবনে সততা বজায় রাখতে, উত্তম চরিত্র ধারণ করতে, এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন। এছাড়াও তিনি তরুণদের মধ্যে ঐক্য, সেবা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধ জাগ্রত করেছেন। মহানবী (সা.) সমাজের সুবিধা থেকে নিজেকে বিচ্ছিন্ন না করে মানুষের সাথে মিশে গেছেন। যা সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য তরুণদের কাজ করার প্রেরণা যোগায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কার্যনির্বাহী কমিটির বৈঠকে সীরাতুননাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট শিবগঞ্জ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আবু তালহা তোফায়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের পরিচালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হুযাইফা আল হিলাল, আব্দুল কুদ্দুস, যুগ্ম-সম্পাদক নাবিল মাহমুদ, সহ-সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর, প্রশিক্ষণ সম্পাদক হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক মোকাররিম, সাহিত্য সম্পাদক মোশাররফ হোসেন, দফতর সম্পাদক শরিফ বিন আমিন, কলেজ সম্পাদক মাহদি হাসান মাহফুজ, সরকারি মাদ্রাসা সম্পাদক জুবায়ের আহমদ, কওমি মাদ্রাসা সম্পাদক জাহিদ আহমদ, সদস্য সুলতান মাহমুদ, ইমরান আহমদ ও মুস্তাফিজুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button