sliderস্থানিয়

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের বৃক্ষ রোপণ কর্মসূচি

তপন দাস,নীলফামারী প্রতিনিধি: জলঢাকায় জমকালো আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৩ অগাষ্ট রোজ রবিবার জলঢাকা সরকারি কলেজ স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের উদ্যোগে পালন করা হয় অনুষ্ঠানটি। আবু সাঈদ শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ডি শরীফুল ইসলাম বাবু,
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, জুলফিকার রহমান (ভুট্টু), (প্রিন্সিপাল) মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার সাকিব সহ কলেজের বিভিন্ন ছাত্র-ছাত্রীরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ সরকার তারেক রহমানের নির্দেশে বৃক্ষ রোপন কর্মসূচি সরকারিভাবে বিভিন্ন জায়গায় পালন হয়ে আসতেছে, কোনো যায়গা ফেলে না রেখে আমরা বৃক্ষরোপণ করবো যাতে করে তার মাধ্যমে আমরা অক্সিজেন নিতে পারবো। আজকে দেখেন বন পরিবেশগুলো উজার হয়ে যাচ্ছে, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং বৃক্ষরোপণ সহ সব ধরনের ভালো কাজ আমাদেরকেই করতে হবে। এবং তিনি আরো বলেন এখানে যে ছাত্রছাত্রীরা তোমরা রয়েছো তোমরা মনে করতেছো যে এখানে স্কুল কলেজ পড়লেই আমাদের কাজ শেষ, না দেশ গড়তে সকলকেই এগিয়ে আসতে হবে দেশের অংশীদার হিসাবে প্রত্যেকটা নাগরিকের দরকার দেশের প্রতি আনুগত্য দেখিয়ে দেশের ভালো কাজ গুলোতে অংশগ্রহণ করতে হবে অবশ্যই। এবং শুধু বৃক্ষরোপন করেই কাজ শেষ নয়, সঠিকভাবে পরিচর্চা ও দেখাশুনা করতে হবে তাহলে আমরা প্রত্যেকটা কাজেই সুফল পাবো। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ বৃক্ষ রোপন কর্মসূচীকে এগিয়ে নিয়ে যাওয়ার ধারাবাহিকতায় ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষরোপনের গুরুত্বারোপ করে আলোচনা শেষে সবাইকে চারাগাছ উপহার দেয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button