sliderস্থানিয়

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বাঘাইছড়িতে মাদকবিরোধী সভা

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপি ও বাঘাইছড়ি পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু এবং বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় উপস্থিত সবাই মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button