sliderস্থানিয়

বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ করা হয়েছে ২৯ হাজার চারা

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি:‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

রবিবার (২ আগস্ট) সকালে ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল, তুলাবান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুলাবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জোনের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”

তিনি আরও জানান, ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির ২৮ হাজার ৯০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button