sliderস্থানিয়

পেয়ার বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠির ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় ।

এ সময় স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং পেয়ারা উৎপাদন, বিপণন ও বাগানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক।

পরিদর্শনকালে মহাপরিচালক আবদুল জলিল বলেন, ঝালকাঠির ভিমরুলী পেয়ারা বাগান দেশের একটি অনন্য ঐতিহ্য। খালবেষ্টিত প্রাকৃতিক পরিবেশ, নৌকায় পেয়ারা সংগ্রহ এবং ভাসমান বাজারে বিক্রির অনন্য ব্যবস্থা দেশি-বিদেশি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। এই ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু’মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, স্বেচ্ছাসেবী সংগঠন ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সদস্য, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button