sliderস্থানিয়

ঝালকাঠিতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মো. শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ শিপ্রা রানী দাস (৪৬) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি রোডে মো. ইকবাল খানের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে ১০পিস ইয়াবা এবং নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার শিপ্রা রানী দাস পালবাড়ি এলাকার বাসিন্দা গৌতম দত্তের স্ত্রী এবং মৃত ভবরঞ্জন সাহার কন্যা।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র নেতৃত্বে এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযানে শিপ্রা রানী দাসকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button