শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, জনবল সংকট, সরঞ্জামের অভাব ও নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশের পর তদন্তে নেমেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারলে জেলা সিভিল সার্জন কার্যালয় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই বিষয়ে
মঙ্গলবার (২১ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তদন্ত কমিটির আআহ্বায়ক সিভিল সার্জন কার্যালয়ের ডা. মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্যরা হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ওয়ার্ড, স্টোর, হাসপাতাল চত্বর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এ সময় তারা চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। হাসপাতালের ভেতরে দালালদের উপস্থিতি, বেসরকারি ক্লিনিকে রোগী পাঠানোর অভিযোগ, ওষুধ সরবরাহ, জনবল সংকট, চিকিৎসা যন্ত্রপাতির অভাব এবং হাসপাতাল ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ও খতিয়ে দেখা হয়।
জানা গেছে, গত ১৮ ও ১৯ জুলাই বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, সরন্জামাদির অভাবসহ পতাকা২৪.কম সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসায় জেলা সিভিল সার্জনের নির্দেশনায় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হলো, তদন্ত কমিটির আহবায়ক ডাঃ তৌহিদুল ইসলাম জানান। তিনি আরো বলেন সরেজমিনে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত চিত্র তুলে ধরে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




