sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে মাদকসহ এক দম্পতি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন পূর্বপারপুগী গ্রামে অভিযান চালিয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁও সদর থানাধীন পূর্বপারপুগী গ্রামের মোঃ কোরবান আলী (৪১), পিতা- মৃত আবুল খায়ের এবং তার স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন (২৭)।

২১ জুলাই, ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিপিসি-১, র‍্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন ১০ নং জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের মোঃ কোরবান আলীর বাড়ি তল্লাশী করে আধা পাকা বসতঘরের ভেতর থেকে ১৮৩ বোতল ফেনসিডিল,১৫৭ বোতল এসকাফ এবং ১৩ বোতল এমকেডিল সহ সর্বমোট-৩৫৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়। এছাড়া মাদক ব্যবসায় বিক্রয়লব্ধ নগদ ২৩,৭০০/- টাকা উদ্ধার করা হয়। নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুত করে বিক্রির অভিযোগে অভিযুক্ত আসামি ১। মোঃ কোরবান আলী (৪১), পিতা- মৃত আবুল খায়ের এবং তার স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন (২৭), উভয় সাং- পূর্বপারপুগী, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও’দ্বয়কে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ রেখে ঠাকুরগাঁও সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছেন।

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী,জানান উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button