
পিরোজপুর প্রতিনিধি: জুলাই আন্দোলনে নিহত এমদাদুল হককে স্মরনে তাঁর প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এমদাদুল হক ২০২৪ সালের ২০ জুলাই নিহত হন। পরদিন ২১ জুলাই সকাল ৯টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া বাজার কেন্দ্রীয় ঈদগাহে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ধাওয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের তৎকালীন খতিব মাওলানা আশরাফ আলী ডাকুয়া।
জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা, ভান্ডারিয়া উপজেলা ও ধাওয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেন খান, উপজেলা সেক্রেটারি মাওলানা মোফাজ্জল হোসেন, তৎকালীন নায়েবে আমির তমিজ উদ্দিন কাজল মিয়া, ধাওয়া ইউনিয়নের তৎকালীন সভাপতি শাহ জামাল আলম জোমাদ্দার, তৎকালীন সেক্রেটারি হাফেজ মো. শাহ আলম, বর্তমান সভাপতি নাসির উদ্দিন আলবানী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভান্ডারিয়া উপজেলা সভাপতি মো. নাদিমুল ইসলাম আকন সহ স্থানীয় সাধারণ মানুষ।
আয়োজকদের বক্তব্যে বলা হয়, এমদাদুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং আল্লাহর কাছে তাঁর শাহাদাত কবুলের প্রার্থনা জানান।




