sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মাদক সহ গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০টি মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১৫ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার সেনুয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন:মো. ফারুক হোসেন (৪২), সেনুয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। মো. মিলন (২৭), জগদল, বীরগঞ্জ, দিনাজপুর।
ডিবি জানায়, ফারুক হোসেনের কাছ থেকে ৭০ পিস এবং মিলনের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানার রেকর্ড অনুযায়ী, ফারুক হোসেনের বিরুদ্ধে মাদক ও মারামারিসহ ৩০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button