sliderস্থানিয়

জুলাই শহীদ দিবসে’ নলছিটিতে আলোচনা সভা

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ।

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা।

উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওবায়দুল ইসলাম সঞ্চালিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি মো: মজিবর রহমান, উপজেলা জামায়াতে সাধারণ সম্পাদক, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি মো: শাহাদাত হোসেন মনু, ইসলামী অন্দোলনের উপজেলা সভাপতি মাওলানাা শাহজালাল হোসাইন, আহত জুলাই যোদ্ধা মুসা সরদার প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের ত্যাগ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আন্দোলনে আহতদের অবদানের যথাযথ মূল্যায়ন ও তাদের কল্যাণে গৃহীত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক,শিক্ষক, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রæত সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দুয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button