sliderস্থানিয়

কটিয়াদীতে ভ্রাম্যমান আদালত পচাঁ গরুর মাংস বিক্রেতাকে ৫০হাজার টাকা জরিমানা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী বাস স্ট্যান্ডে পচাঁ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। তাছাড়া দোকানে রক্ষিত বাকি সমস্ত পচাঁ মাংস জব্দ করে দুই বস্তা পচাঁ মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

১৫ জুলাই বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালে এলাকার মাংস ব্যবসায়ী কটিয়াদী বাসস্ট্যান্ডের আরেফিন কসাই এর দোকানে পচাঁ গরুর মাংস বিক্রি সত্যতা নিশ্চিত করেই উক্ত ব্যবসায়ীকে এই অর্থ জরিমানা করেন। সেই সাথে দোকান থেকে জব্দ করা বাকি পচাঁ মাংস জব্দ করে দুই বস্তায় ভরে জনস্বার্থে মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত আর ও জানান, ভেজাল এবং অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button