sliderস্থানিয়

বন্যাকবলিত বাঘাইছড়িতে প্রতিমন্ত্রী মীর হেলালের ত্রাণ বিতরণ

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে প্রতিমন্ত্রী বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বাঘাইছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু, প্রবীণ ও অন্যান্য বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। তাদের খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। কেউ যেন খাদ্য, চিকিৎসা কিংবা আশ্রয়ের অভাবে কষ্ট না পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে। ক্ষতিগ্রস্ত সড়ক, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাই—তারা যেন বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button