
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায়, আব্দুল খালেক সরকার রাজু (৫২)নামে এক আলীগ নেতাকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
বুধবার গভীর রাতে, কটিয়াদী বাসস্ট্যান্ডের একটি পেট্রোল পাম্পের সামনে থেকে পুলিশ, তাকে গ্রেফতার করেছে। গ্রেপ্তার হওয়া আব্দুল খালেক সরকার রাজু, কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন আলীগের সভাপতি এবং উক্ত ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুল রাশিদের ছেলে।
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তও আইনগত কার্যক্রম চালু রয়েছে।
বৃহস্পতিবার ৯ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




