slider

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক ২০২৪ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটি বিভিন্ন সাজে সজ্জিত হয়েছিল। অনুষ্ঠানটিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির গভর্ণিং বডির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডঃ মোঃ আজমত উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। এরআাগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান। এতে সিনিয়র শিক্ষক সুরুজ্জামান সরকার ও শ্রী রতন কুমার ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গভর্নিং বডি সদস্য মোঃ ওসমান আলী, প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষকদ্বয় মোঃ মজিবুর রহমান ও মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আব্দুল বাসেদ খান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুকুল সরকার, মোঃ আফিল উদ্দিন, মহানগর যুবলীগের আহবায়ক সদস্য আমান উদ্দিন সরকার, উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আশরাফ আলী, প্রভাষক মনজুরুল হক সহ প্রমুখ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর সন্ধ্যার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য সংগীতশিল্পীদের পরিবেশিত গান উপভোগ করেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, অতিথি, অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রীরা সহ এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button