sliderস্থানিয়

নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি শিপুসহ দুজন ঢাকা থেকে আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ ও সিলেটের ২ জনকে ঢাকা তেজগাঁও এলাকার বসুন্ধরা শ‌পিং মল থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হল,সুনামগঞ্জ জেলার তা‌হিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামের বাসিন্দা ও অস্ত্র মামলার আসামী হা‌বিব সারোয়ার আজাদ এর ছেলে মাদক কারবারি ও কিশোর গ্যাং নেতা সিহাব সারোয়ার শিপু (২১) ও মোদেরগাও গ্রামের মৃত আমিনুল হকের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ রয়েল।

পুলিশ জানায়,শিহাব সারোয়ার শিপু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট সরকারী কলেজ শাখার সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপ‌তি তোফায়েল আহমেদ রয়েল।

খোঁজ নিয়ে জানা গেছে,শিহাব সারোয়ার শিপুর বিরুদ্ধে মোটরসাইকেল চুরি,যাদুকাটা নদীতে ড্রেজার চালানো,সীমান্ত এলাকা কমলাকান্দা থেকে বাগলী,চারাগাও, ট্যাকেরঘাট, বড়ছড়া,বারেকটিলা,লাউড়েরগড়সহ বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবাসহ বিভিন্ন ব্যান্ডের মাদক, চোরাই কয়লা,অস্ত্র সুনামগঞ্জ,সিলেট ও রাজধানী ঢাকাতেও বিক্রি করার অভিযোগ রয়েছে। তার রয়েছে সীমান্ত এলাকায় একটি শক্তিশালী চোরাকারবারির সিন্ডিকেট যাদের দিয়ে ওই সব কাজ গুলো করে। এছাড়াও বাদাঘাট এলাকার তার রয়েছে কিশোর গ্যাংয়ের একটি বাহিনী। তার কারনে আতংকে থাকতো সর্বস্তরের মানুষ। তার আটকে সীমান্ত এলাকা ও তাহিরপুরে স্বস্তি পেয়েছে এলাকাবাসী।

আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) মোল্লা মোহাম্মদ শাহীন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোঃ মনজুরুল আলম বলেন, এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিছু জানি না। এই রকম কিছু হলে আমরা প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button