sliderশিরোনামসুস্থ থাকুন

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন করলেন সুসমিতা আফরোজ ঈশিতা

কাউছার মিয়া,দৌলতপুর(মানিকগঞ্জ) :মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাংগালা গ্রামের কৃতি সন্তান সুসমিতা আফরোজ ঈশিতা নরওয়ের ইউনিভার্সিটি অব সাউথ-ইস্টার্ন নরওয়ে (USN) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

তিনি বাংগালা গ্রামের মরহুম রহমান বেপারীর নাতনী এবং সিভিল এভিয়েশন অথোরিটি অব বাংলাদেশের (CAAB) সাবেক পরিচালক নুরুল ইসলামের জ্যেষ্ঠ কন্যা।

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাকালীন বিকিরণ (Radiation) গ্রহণের মাত্রা ও সংশ্লিষ্ট ঝুঁকি মূল্যায়ন বিষয়ে গবেষণা করে তিনি এই ডিগ্রি অর্জন করেন। গত ২৮ মে ২০২৬ তিনি সফলভাবে গবেষণাকর্মের চূড়ান্ত প্রতিরক্ষা (PhD Defence) সম্পন্ন করে ‘ডক্টর’ উপাধি লাভ করেন।

শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে তিনি ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ফিজিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৮ সালে নরওয়ের ইউনিভার্সিটি অব বারগেন থেকে মেডিকেল ফিজিক্স বিষয়ে বিশেষায়িত মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)-এ শিক্ষকতা করার পর ২০২১ সালে নরওয়েতে পিএইচডি গবেষণায় যুক্ত হন।

বর্তমানে তিনি নরওয়ের একটি স্বনামধন্য হাসপাতালে মেডিকেল ফিজিসিস্ট ও গবেষক হিসেবে কর্মরত রয়েছেন। ক্যান্সার রোগীদের জন্য নিরাপদ ও কার্যকর রেডিয়েশন থেরাপি নিশ্চিতকরণ এবং চিকিৎসার মানোন্নয়নে তিনি গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন।

ড. সুসমিতা আফরোজ ঈশিতার এই অসাধারণ অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁর গবেষণা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button