
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ।
৩০ জুন রাত্রে চাঁদপুর ইউনিয়ন এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কটিয়াদী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায়, মাহফুজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে । এছাড়া দীর্ঘদিন যাবত মাদক কারবার ও এলাকায় আধিপত্য বিস্তার সহ নানবিধ বিতর্কেও তার নাম জড়িয়ে রয়েছে এবং স্থানীয়দের অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নিজস্ব বলয় তৈরি ও প্রভাব বিস্তার কে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলেন।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাহফুজের বিরুদ্ধে আদালতে দুটি গ্রেফতারি পরোয়ানা ছিল। যার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।



