sliderস্থানিয়

বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্বভাটদী ঈদগাঁও গোরস্থানের কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ওই এলাকার একটি পক্ষ মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে বলে এলাকার একাধিক ব্যক্তি জানান।

ঈদগাঁও গোরস্থানের সভাপতি রয়েছেন ভাটদী গ্রামের গ্রামের মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক রয়েছেন আ. মালেক মিয়া।

সোমবার (২২ জুন) সরজমিনে গেলে কমিটির সদস্য আবু বক্কার শেখ, স্থানীয় বাসিন্দা মো. ফজলুল করিম, বাবলু ফকির সহ একাধিক ব্যক্তি বলেন, তিন বছর আগে পূর্বভাটদী ঈদগাহ ও গোরস্থানের কমিটি নির্বাচিত হয়। তিন বছর অতিবাহিত হলেও সেই কমিটি এখনো রয়েছে। আ. মান্নান মল্লিকের গ্রুপ এই কমিটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। তারা বলে বেড়াচ্ছে লক্ষ লক্ষ টাকার বাঁশ বিক্রি করছে কমিটির লোকজন। অথচ ঈদের আগে আশেপাশে পড়ে যাওয়া ৬০টি বাঁশ ৫ হাজার টাকা বিক্রি করেন কমিটি। ওই বাঁশ ক্রেতারা বর্তমানে কেটে নিয়েছেন। প্রতিপক্ষরা বলে বেড়াচ্ছেন লক্ষ লক্ষ টাকার বাঁশ কেটে নিয়েছেন। মিথ্যা প্রচার করে বেড়াচ্ছেন। এছাড়া কমিটি গোরস্থানে একটি ঘর করছেন লাশ রাখার জন্য।

এছাড়া আব্দুল মান্নান মল্লিকের গ্রুপ ঈদের জামায়াত আলাদাভাবে পড়ে আসছেন।

কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন একটি গ্রুপ। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতাই মিথ্যা প্রচার করে বেড়াচ্ছেন। যে বাঁশ কাটার অভিযোগ তুলেছেন ওই বাঁশ অনেকদিন আগে বিক্রি করা হয়েছিল ৫ হাজার টাকা। গোরস্থানে আমরা একটি ঘর করছি লাশ রাখার জন্য। ওই বাঁশের টাকা তো গোরস্থানের উন্নয়নের জন্য খরচ করা হচ্ছে।

আব্দুল মান্নান মল্লিকের সাথে যোগাযোগ করা সম্ভব হলো না বিদায় তার বক্তব্য দিয়া সম্ভব হলো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button