sliderপ্রবাসশিরোনাম

অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিলে

শফিক রহমান,মিশিগান থেকে: ১৪ জুন, রোববার, বাদ আছর ডেট্রয়েট সিটির রিয়াদুল ইসলাম, মিশিগান মাদ্রাসায় কানাইঘাট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সদ্য প্রয়াত কানাইঘাট-জকিগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের উপস্থাপনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ রাদী। এতে আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট গ্যাস ফিল্ডের সাবেক কর্মকর্তা জয়নাল উদ্দীন চৌধুরী, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. খাজা শাহাব আহমদ, সহ-সভাপতি আব্দুল হানিফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কয়েছ আহমদ, বৃহৎ জৈন্তা এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি আবুল কালাম আজাদ।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন, ফরিদ উদ্দিন চৌধুরী শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি জীবনের বেশীরভাগ সময় এলাকার শিক্ষা, যোগাযোগ উন্নয়ন, দ্বীনি প্রতিষ্ঠানসহ মানুষের সার্বিক সহযোগিতা ও কল্যাণে কাটিয়েছেন। তিনি একজন অমায়িক ও শান্তশিষ্ট স্বভাবের মানুষ ছিলেন।
বক্তারা আরও বলেন, সিলেটবাসী বিশেষত তার নির্বাচনী এলাকাবাসী একজন সত্যিকারের জনদরদী নেতাকে হারিয়েছে। আমরা মরহুমের বিদাহী আত্মার মাগফিরাত কামনা করি।

বক্তারা সদ্য প্রয়াত মাওলানা আবুল হাসানাত চৌধুরী ও মরহুম মাওলানা আজিজুর রহমানসহ কানাইঘাট-জকিগঞ্জের সদ্য প্রয়াত সবাইকে স্মরণ করেন এবং তাদের স্মৃতিচারণ করেন।

এতে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা মাস্টার ময়নুদ্দিন, মাদ্রাসার পরিচালক মাওলানা আবু সুফিয়ান, গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, আতাউর রহমান, মাহফুজ রহমানসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভার শেষাংশে দোয়া পরিচালনা করেন ওয়ারেন সিটির আলফাতাহ মসজিদের খতিব মাওলানা আব্দুল বাসিত চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button