
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক মামলায় ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত হোসেন।
গত ১৬ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার গোপিনাথপুর চরপাড়া এলাকায় উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নিরব আহমেদ রাজ্জাক ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে হদয় (২৪) নামের এক যুবকে মাদক আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন বলে সংশিষ্ট সূত্রে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, আটককৃত হদয় ঘিওর উপজেলার সরুপাই গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে।
উল্লেখয়,তিন পিস ইয়াবা এক পুড়িয়া গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেন মোবাইল কোট কর্তৃক দুইশত টাকা জরিমানা একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফাহিজা বিসরাত হোসেন মুঠোফোনে বলেন,মাদক মামলায় মোবাইল কোট কর্তৃক দুইশত টাকা জরিমানা একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরো বলেন,আমাদের অভিযান চলমান থাকবে।




