sliderস্থানিয়

ঘর বাড়ি পোড়া বিধবাদের অনুদান দিলেন সাতৈর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এলেম বিশ্বাস 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. এলেম বিশ্বাস ঘরবাড়ি পোড়া তিন বিধবাকে নগদ অর্থ অনুদান দিয়েছেন। বুধবার (১০ জন) সকালে বোয়ালমারী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সোনাই বেগমকে (৮০) এ অনুদান দেন। 

সোনাই বেগমের স্বামী অনেক আগেই মারা গেছে। তার দুটি মেয়ে ফুলি বেগম (৪০) ও মিনি বেগম (৩৮)। দুটি মেয়েই বিধবা তাদের কোন সন্তান নেই। 

জানা যায়, গত রোববার সন্ধ্যায় আগুনে সোনাই বেগমের বসতবাড়ি পুড়ে যায়। খবর পেয়ে এলেম বিশ্বাসের ভাই প্রবাসী মাসুদ রানা এলেম বিশ্বাসকে নগত অর্থ অনুদান দিতে বলেন। 
সোনাই বেগম বলেন, ঘরবাড়ি পুড়ে যাওয়ায়। আমরা ফাঁকা জায়গা বসবাস করছি। মাসুদ রানা ও এলেম বিশ্বাস আমাদের সহযোগিতা করায় অনেকটা উপকার হলো। 

ওই এলাকার ফারুক বাওয়ালি বলেন, সোনাই বেগম বিধবা ও তার দুইটি মেয়েও বিধবা। তাদের কোন সন্তান নেই। তারা চরম অসহায়। গত রোববার তাদের বাড়ি আগুনে পুড়ে যায়। মাসুদ রানা ও  এলেম বিশ্বাস নগদ অর্থ দেওয়ায় এই অসহায় পরিবারের অনেক উপকার হলো।

এলেম বিশ্বাস বলেন, বিধবাদের বাড়ি পুড়ার খবর আমার ভাই মাসুদ রানাকে জানালে তিনি আমাকে বলেন ওই বাড়িতে গিয়ে নগত অর্থ দেয়ার জন্য। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button