মানিকগঞ্জে ১৭ জেলের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: নিয়ম অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১৭ জেলেকে এক বছরের কারান্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবিনা ফেরদৌস এ দন্ডাদেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন- ফরিদপুর সদর উপজেলার হারেজ শেখ (৩৮), আবুল ব্যাপারী (৩৪), মো. সামছু (৩২), মো. সাদেক (৩০), শেখ আলমগীর (৩৬), নিজাম শেখ (৩০), শহিদ শেখ (২০), ইউসুফ আলী (১৭), মজনু শেখ (৩৪), শেখ হামিদুল (৩২), আলেফ শেখ (২৫), শেখ আলম (৩২), খালেক শেখ (৩৫), হারুন শেখ (৩২), আমজাদ শেখ (২৮) এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হারেজ মোল্লা (৩২) ও মোতালেব খান (২৫)।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, হরিরামপুর উপজেলার পদ্মানদীর বেশ কয়েকটি পয়েন্টে নিয়ম অমান্য করে ইলিশ মাছ ধরার সময় তাদের আটক করা হয়। পরে তাদের উপজেলা পরিষদ কার্যালয়ে নেওয়া হলে ইউএনও রুবিনা ফেরদৌস প্রত্যেককে এক বছরের কারাদন্ডাদেশ দেন।




