sliderস্থানিয়

খেলাধুলার মাধ্যমে মাদক ও ইভটিজিং সমাজ থেকে বিতাড়িত করতে হবে—এসএ জিন্নাহ কবির এমপি

কাউছার মিয়া, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।

মঙ্গলবার (২ জুন) বিকেলে দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর(এমপি)।

দৌলতপুর বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক মো. আরফান আলী প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, জেলা যুবদলের আহবায়ক কাজী মুশতাক আহমেদ দিপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকদলের ধর্ম বিষায়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম প্রমুখ।

ফাইনাল খেলার সার্বিক সহযোগিতা করেন- উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম, সঞ্চালনায় দায়িত্বে ছিলেন- দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সাধারন সম্পাদক জহির মাহমুদ। এছাড়াও জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ অসংখ্য দশক উপস্থিত ছিলেন।

মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে এস এ জিন্নাহ কবির (এমপি) বলেন, মাদক ও ইভটিজিং মুক্ত দেশ গড়তে খেলাধুলার কোন বকল্প নাই। মাদক ও ইভটিজিং নির্মুল করে এ দেশের সাধারণ জনগণের পাশে থেকে একসাথে কাজ করতে চাই। মাদক- গ্রহন ও ইভটিজিং সমাজকে ধংসের দিকে নিয়ে যায়। তাই মাদক থেকে আমাদেরকে দুরে থাকতে হবে এবং যুব সমাজকে ধব্বংসের হাত থেকে রক্ষা করতে এই ধরনের ফুটবল খেলার কোন বিকল্প নাই।

ফাইনাল খেলায় কাপড় ব্যবসায়ী দল ৩-০ গোলে ওষুধ ব্যবসায়ী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button