sliderস্থানিয়

ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: ভোলাহাট উপজেলায় গরু চোর সন্দহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ জুন রাত আনুমানিক ৩টার দিকে ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে স্থানীয় উত্তজিত জনগণ চোর সন্দেহে ফিরোজ আলী (৪০) নামের ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করে। আহত ফিরোজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। তবে গত প্রায় পাঁচ বছর ধরে তিনি ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে তিনি মারা যান।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, গরু চুরির সন্দেহে পিটিয়ে হত্যার শিকার ফিরোজ আলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button