
রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেছে অধীর মনিদাস (৫২) নামের এক ব্যক্তি। সোমবার (১ জুন)বেলা ২ টার দিকে উপজেলার দড়গ্রাম এলাকার দাসপাড়া জোরান চন্দ্র মনিদাসের মালিকানাধীন পুকুরে গোসল করার সময় এ ঘটনা ঘটে।
অধীর মনিদাস (৫২), দড়গ্রাম, এলাকার মৃত রাজেন্দ্র মনিদাস এর ছেলে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা য়ায় সোমবার (১ জুন ) বেলা ২ টার দিকে ওই শিশুটি তার নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করার জন্য যায় । ঠিক ওই সময় অধীর মনিদাস (৫২) শিশুটিকে গোসল করাকালীন মাথায় শ্যাম্পু লাগানোর অবস্থায় তৃতীয় শ্রেণীতে পরুয়া অনুরাধা মনিদাস(১০)কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে,শিশুটির আত্ম-চিৎকারে পাশের বাড়ির জৈনক ঘটনাস্থলে আসে, ওই প্রতিবেশীর উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে দ্রুত অভিযুক্ত অধীর মনিদাস পালিয়ে যায়।
সোমবার (১ জুন) রাতেই শিশুটির বাবা নেপাল মনিদাস বাদী হয়ে থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন এবং পুলিশ অভিযুক্ত আসামি অধীর মনিদাস কে অভিযান চালিয়ে গ্রেফতার করেন। এলাকাবাসীর দাবি শিশুটির সাথে যে নেক্কারজনক ঘটনা করার চেষ্টা করেছে। আমরা তার দৃষ্টান্ত মুলক বিচার চাই।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মোসারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
–




