
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার নির্বাচিত হন।
উল্লেখ,২০ মে বুধবার প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাচাই কমিটির সভাপতি জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা স্বাক্ষরিত প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন তালিকা প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ইতিপূর্বে, ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা এবং ২০২৪ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে নির্বাচিত হন ।
আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার বলেন,এই অর্জনের মধ্য দিয়ে কাজের প্রতি আরো বেশি স্পৃহা সৃষ্টি করে।
তিনি আরো জানান,প্রতিবছর যারা এমন সুন্দর আয়োজন করেন (কর্তৃপক্ষের) সাফল্য ও স্বার্থকতা এবং উতরঙ্গ কামনা করছি।


