
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবার এবং এতিমখানার মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরন করা হয় ।
২১ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার এর সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে বিনামূল্যে শুকনা খাবার বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করীম।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা (লাভলু) প্রমূখ।
উল্লেখ্য, ২৫ টি এতিমখানা সহ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১১০ টি প্যাকেট বিতরণ করা হয়।



