sliderস্থানিয়

উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্প উদ্বোধন

এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া: কক্সবাজারের উখিয়ায় স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান ও জীবনমান উন্নয়নে নতুন একটি প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ কর্তৃক আয়োজিত Peaceful Coexistence and Strengthening the Capacities of Host Communities and Rohingya Refugees by Improvement of Livelihood. শীর্ষক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। তিনি প্রকল্পটির সার্বিক সফলতা কামনা করে বলেন, স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যও দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুর রহমান রোমান, নারী ইউপি সদস্য শামসুন্নাহার ও খুরশিদা বেগম, রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কাইছার, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা।

আয়োজকেরা জানান, রোহিঙ্গা ক্যাম্পসহ রাজাপালং ও রত্নাপালং ইউনিয়নের প্রায় দেড় হাজার জন উপকারভোগীকে এ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ ও আয়বর্ধক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হবে। প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষিবান্ধব সহায়তা, আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পারিবারিক আয় বৃদ্ধিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, জেন্ডার সমতাভিত্তিক জ্ঞান উন্নয়ন এবং সামাজিক সংহতি ও শান্তি বৃদ্ধিতে কাজ করা হবে।

কর্মশালাটি পরিচালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো. আলী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন আনন্দ এনজিওর ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৈয়দ নূরে-এ-আলম সিদ্দিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button