sliderস্থানিয়

হরিরামপুরে মাদক মামলায় গ্রেফতার ২

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে মাদক মামলায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৫ মে) হরিরামপুর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার ধামরাই কমিশনার মোড় এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সাঈদ (২৭)। তিনি হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাবলু মিয়ার মেয়ের জামাই। অপরজন বলড়া ইউনিয়নের বলড়া গ্রামের মোঃ মাসুম হোসেন ওরফে সাগরের ছেলে মোঃ রিফাত হোসেন (১৯)।

উল্লেখ্য, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা নং-০৩/৩৮, তাং-১৫/০৫/২০২৬ খ্রিঃ, ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

পুলিশের সূত্রে আরো জানা যায়, এ মামলার অপর আসামি সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাতানি গ্রামের আব্দুল বাতেনের ছেলে সাইফুল ইসলাম শরীফ (৩৫) পলাতক রয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে জানান, আমাদের অভিযান চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button