রাজনীতিশিরোনাম

শুক্রবার বিকেলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বেগম জিয়ার সাক্ষাত

১৪ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি চাইছে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বেগম জিয়ার সাক্ষাত করাতে। বিএনপি সূত্র বলছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চীনের প্রেসিডেন্টের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবেন। শুক্রবার সম্ভাব্য বিকাল ৫টার দিকে রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে অবশ্যই চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাক্ষাৎ হবে। বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘চীনা প্রেসিডেন্ট যেখানে (হোটেল) থাকবেন সেখানেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সম্ভাব্য বিকাল ৫ টায় বৈঠকটি হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার বিকাল থেকে রাতের মধ্যে যেকোনও সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি প্রধানের সাক্ষাৎ হবে।
জানা গেছে, ২০১৫ সালের মে মাসে চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং বাংলাদেশ সফরে আসেন। সেই সফরে খালেদা জিয়ার সঙ্গে তার কোনও বৈঠক হয়নি। এই ঘটনার পর বিএনপির পররাষ্ট্র উইং ব্যাপক সমালোচিত হয়। তাইতো চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে গত বছরের মাঝামাঝি সময় থেকেই চেষ্টা চালিয়ে আসছে বিএনিপ। বৈঠকটি নিশ্চিত করতে দুই পক্ষ বেশ কয়েকবার চিঠি চালাচালিও করেছে।
শুক্রবাির দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। ত্রিশ বছর পরে এটাই চীনের কোনো রাষ্ট্রপতির বাংলাদেশ সফর। এজন্যই বাংলাদেশের প্রেক্ষাপটে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের মধ্যদিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে ২৫টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরতি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button