
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : বরাবরের মতই এবারও চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার। গাছে গাছে আম পরিপক্ক হলেই তা সংগ্রহ ও বাজারজাত করা যাবে। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সংস্লিষ্টদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অংশ নেয়া আম বাগান মালিক ও আম উদ্যোক্তরা জানান, ঐতিহ্যগত ভাবেই চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে আম পরিপক্ক হলেই সংগ্রহ করা হয়, এ রীতি যুগযুগ থেকে চলে আসছে। এবারও সেই রীতি অনুসরণ করেই তারা আম সংগ্রহ ও বাজারজাত করবেন।
জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যোনতত্ব গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন সহ বিভিন্ন আম সংগঠনের নেতৃবৃন্দ, আম উদ্যোক্তা অংশ নেন।
সভায় সবার মতামতের ভিত্তিতে ম্যাংগো ক্যালেন্ডার না রাখার বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পাশাপাশি, দেশের সবখানে যেন আমের ওজন একই হয়, এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ও পাশ্বাবর্তী আম উৎপাদনকারী জেলাকে নিয়ে বিভাগীয় পর্যায়ে আলোচনার উদ্যোগ নেয়ার বিষয়ে জানানো হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী জানান, পরিপক্ক হলেই গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন ব্যবসায়ীরা। আমাদের প্রশাসকের পক্ষ থেকে বাজার গুলোতে নিয়মিতই তদারকি কার্যক্রম থাকবে। আমরা যদি অভিযোগ পায়, অপরিপক্ক আম বাজারে উঠেছে, সেটা খ্বুই দু:খজনক হবে, সেক্ষত্রে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিব।




