sliderমহানগরশিরোনাম

জুলাই বিপ্লব কোনো সাধারণ ক্ষমতার পরিবর্তন ছিল না

প্রেস বিজ্ঞপ্তি: আজ ৭ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন, কৃষক সমিতি ও জাতীয় একতা পার্টির যৌথ উদ্যোগে ১১ দলীয় জোটের সাথে একাত্মতা ঘোষণা করে “জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জমায়েত” অনুষ্ঠিত হয়।

জমায়েতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার বলেন, জুলাই বিপ্লব কোনো সাধারণ ক্ষমতার পরিবর্তন ছিল না। এটি ছিল দীর্ঘদিনের বৈষম্য, অবিচার এবং অপশাসনের বিরুদ্ধে শোষিত মানুষের এক বজ্রনিঘোষ। এই আন্দোলনের মূল দাবি ছিল একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আজ যখন আমরা সেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কথা বলি, তখন আমাদের মনে রাখতে হবে—এটি কেবল কাগজের কোনো দলিল নয়, বরং এটি ১৬ কোটি মানুষের মুক্তির ইশতেহার।

তিনি বলেন, আজ জুলাই সনদ নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করুন। আর যদি না করেন তাহলে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ রাজপথে দাঁড়িয়ে এ রায় বাস্তবায়নে আপনাদেরকে বাধ্য করবে।

জমায়েতে আরো বক্তব্য রাখেন কৃষক সমিতির সভাপতি মোহাম্মদ মাসুম, জাতীয় একতা পার্টির মহাসচিব ড. অধ্যক্ষ এম জি মোর্শেদ হাওলাদার, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাজিব মিয়া,ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজামেল হক তাজেম, সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক নকীব, মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজা, পেশাজীবী সাংবাদিক পরিষদের প্রচার সম্পাদক মনজুর হোসেন, নারী নেত্রী এলিজা রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button