sliderস্থানিয়

কটিয়াদীতে শহীদ জিয়ার খননকৃত খাল পুন:খননের উদ্বোধন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কটিয়াদী উপজেলার জালালপুর ও লোহাজুড়ী ইউনিয়নের মধ্যস্থিত সড়কের পাশে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের খননকৃত খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

গতকাল ৬ মে বুধবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাণ মন্ত্রণালয়ের অধীনে (ইজিপিপি) প্রকল্পের আওতাধীন স্থানীয় কৃষি ও কৃষকের উন্নয়নে এই বিশেষ খাল পূণ:খনন কাজের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে এবং জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল আলমের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসীমউদ্দীন মেনু, শফিকুর রহমান বাদল সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্য যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে এবং তার উপস্থিতিতে এই খাল্টি খনন করা হয়েছিল। সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায়, স্থানীয় কৃষকরা সেচ সংকটে পড়েন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে খালটি পুন:খননে কয়েক হাজার হেক্টর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে এবং উৎপাদন বৃদ্ধি সহ এলাকার জলাবদ্ধতা দূর হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button