sliderস্থানিয়

হরিরামপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের মতবিনিময়

মোঃ নাজমুল চৌধুরী, হরিরামপুর প্রতিনিধি: ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৫ মে মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে পার্টনার কংগ্রেস-২০২৬: অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, কৃষিবিদ শাহজাহান সিরাজ।

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(পিপি)মোহাম্মদ মশিউর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল, কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করীম, উপজেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইকরাম প্রমূখ।

উল্লেখ্য,২০২৫-২৬ অর্থবছরে এই কর্মসূচির অধীনে আধুনিক কৃষি প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদন উৎসাহিত করা হচ্ছে।

উপস্থিত বক্তরা বলেন, ১. কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা: কৃষকদের কেবল ফসল উৎপাদনকারী হিসেবে না দেখে, তাদের একজন কৃষি-উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য পরামর্শ ও সহায়তা প্রদান করা।

২. নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি: বিষমুক্ত ও পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া।

৩. আধুনিক প্রযুক্তি ও চর্চা: কৃষিতে আধুনিক প্রযুক্তি, যান্ত্রিকীকরণ এবং উত্তম কৃষি চর্চা (Good Agricultural Practices – GAP) জনপ্রিয় করা।

৪. কৃষি রূপান্তর ও বাণিজ্যিকীকরণ: সনাতন কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর নিশ্চিত করা এবং কৃষকদের লাভজনক করার লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরি করা।

সর্বোপরি বাংলাদেশের কৃষিকে নিরাপদ, পুষ্টিকর এবং টেকসই করতে কৃষকদের সরাসরি সম্পৃক্ত করার একটি প্ল্যাটফর্ম হলো পার্টনার কংগ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button