sliderস্থানিয়

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন গোলাম মোমিত ফয়সাল।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সাত সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে নোয়াখালীর কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮–এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা প্রমূখ।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, নতুন এ কমিটির মাধ্যমে কবিরহাটে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button