slider

যশোরে বিদেশী মদ ও প্রাইভেটকারসহ গ্রেফতার ১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ রইচ আহমেদ, এএসআই মোঃ শফিউল ইসলাম, এএসআই মো ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে ৪০ বোতল বিদেশি মদ ও ০১টি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক ওরফে আব্দুল্লাহ (২০)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার গোলাপনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ রইচ আহমেদ, এএসআই মোঃ শফিউল ইসলাম, এএসআই মো ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় যশোর কোতয়ালী ও ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ বোতল বিদেশি মদ ও ০১ টি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫৮ হাজার টাকা।
এ সংক্রান্ত বিষয়ে এসআই মোঃ রইচ আহমেদ বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button