sliderস্থানিয়

টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় টিসিবির পণ্য নির্ধারিত গ্রাহকদের মধ্যে বিতরণ না করে গুদামজাত করার অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পণ্য।

রোববার (৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এর আগে, গতকাল শনিবার দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদলকোট ইউনিয়নের ছাত্রলীগ নেতা জসিম উদ্দীনের সংশ্লিষ্ট ডিলার প্রতিষ্ঠান শশী এন্টারপ্রাইজ ও রয়েল এন্টারপ্রাইজের মাধ্যমে বরাদ্দকৃত পণ্য গ্রাহকদের মাঝে বিতরণ না করে গুদামে মজুত রাখা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি গুদাম থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৮০ বোতল (২ লিটার) সয়াবিন তেল, ৪ বস্তা চিনি (প্রায় ২০০ কেজি) এবং প্রায় ২০০ কেজি ছোলা। স্থানীয়দের অভিযোগ পরবতীতে পণ্য গুলো বেশি দামে বাজারে বিক্রি করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আরও জানান, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী দায়ী ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button