sliderস্থানিয়

নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত-১০

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নলছিটি উপজেলাধীন দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার চৌমাথায়য় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের ধারণা, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় বাসটি অতিরিক্ত গতিতে মোড়ে ব্রেক করলে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং খাদে পড়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button