
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২৬ (বালক/বালিকা) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ করা হয়।
২৭ এপ্রিল সোমবার বেলা ৩ টায় পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
এছাড়াও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক প্রমূখ।
উল্লেখ্য,বালকদের মধ্যে উজান বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩)-চ্যাম্পিয়ান, পাঠানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়(০)-রানারআপ।
আর বালিকাদের গোপিনাথপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় (০১)-চ্যাম্পিয়ান বনাম কুটিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়(০) রানারআপ হয়েছে।
খেলায় প্রচুর প্রমীলা দর্শকের উপস্থিতে খেলাটি আরো প্রানবন্ত হয়েছে।
খেলা শেষে বিজয়ী দল ও রানারআপ দলের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার বললেন, বর্তমান শিক্ষার্থীদের মাদকাসক্ত ও তথ্য প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে খেলাধুলা ও শারিরীক চর্চার কোন বিকল্প নেই।



