sliderস্থানিয়

সালথায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলা পরিষদের হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ১০০জন কৃষক কৃষাণীসহ জনপ্রতিনিধি  বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও এনজিও কর্মকর্তারা অংশ নেয়।

উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আবুল হোসেন মিয়া, ফরিদপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. হাফিজ হাসান।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ।

কংগ্রেস কর্মসূচিতে কীটনাশক মুক্ত ফল, সবজি, ডাল, তেল, আধুনিক সেচ পদ্ধতি, কৃষক স্মার্ট কার্ড, বীজ উৎপাদন, নিরাপদ খাদ্য পরীক্ষা, জৈব সার, নারী ও তরুণ উদ্যোক্তাদের উদ্যোগসমূহকে বিকশিত করাসহ মোট ১০টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button