sliderস্থানিয়

সুনামগঞ্জের আলোচিত অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটনসহ ৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। জানা যায় গত ১২ মার্চ ২০২৬ তারিখে রেমিটেন্স যোদ্ধা লন্ডন প্রবাসী বাড়িতে আসলে উক্ত চোরেরা সুযোগ বুঝে পূর্ব পরিকল্পনা মতে লন্ডন প্রবাসীর বাড়ি হতে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণ, বৈদেশিক মুদ্রাসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় ।

বিষয়টি আমলে নিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই জহির উদ্দিনকে তদন্তের ভার অর্পণ করেন থানার ওসি রতন শেখ পিপিএম।

পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিরলস প্রচেষ্টায় উক্ত মামলার মূল আসামি জাবেদকে গ্রেফতার করা হয়। আসামি জাবেদের স্বীকারোক্তি মতে অপর আসামি বিষ্ণু বণিক (স্বর্ণ ব্যবসায়ী) ও ময়না এবং তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। আসামিরা হলো ১.। মোঃ ময়না মিয়া (৩২), পিতা-কবির আহমদ, সে উত্তর আরফিননগর (পশ্চিম বাজার) বাসিন্দা। ২। বাচ্চু মিয়া (৪৮), পিতা-তাজ উল্লা তার বাড়ি শহরের নতুন হাছননগর, ৩।  বিষ্ণু বণিক (৬৩), পিতা-স্বর্গীয় রাজেন্দ্র বণিক, মাতা-সাধনা বণিক, সে রায়পাড়া এলাকার বাসিন্দা, ৪। জাবেদ হোসেন (৩৪), পিতা-জাহের আলী, সে পূর্ব তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা, ৫।  লিজা বেগম (২৬), স্বামী-ময়না মিয়া, সে উত্তর আরফিননগর (পশ্চিম বাজার), এলাকার বাসিন্দা। চোরেরা সবাই পৌর শহরের বাসিন্দা। এই অভিযানে মাঠে থেকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ও সদর মডেল থানার ওসি রতন সেখ পিপিএম। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button