sliderস্থানিয়

সৌদি ফেরত নোয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক

নোয়াখালী প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিদেশ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।

আটক স্বপন চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটকের বিষয়টি চাটখিল থানাকে অবহিত করে। তাকে আনতে চাটখিল থানা পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্বপন কিছু দিন পলাতক ছিলেন। এরপর তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। স্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।

এসআই শফিউল ইসলাম আরও বলেন, চাটখিল থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিমানবন্দর থানার পুলিশ তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে। তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button