
জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) : নিয়ামতপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সুফলভোগীদের মাঝে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ করা হয়।
ছাগল বিতরণ ও ছাগল পালনের উপকরণ বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এক আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার উন চার্জ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতাল জানায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মনোন্নয়নের লক্ষ্যে, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত সর্বমোট ৮০০ জনকে মাথাপিছু প্রত্যেককে দুইটি করে ছাগল, ৪টি সিমেন্টের চারটি খুঁটি, ৫০ কেজি করে খাদ্য, ৫টি খাঁচা এবং ২টি টিন, ৪টি ম্যাট দেওয়া হয়েছে। আজকে ১৩ এপ্রিল ১শ ৫০জনকে ২টি কওে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
ভেটেনারি সার্জন ডাঃ লেলিন প্রধানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মামুন।



