sliderস্থানিয়

নিয়ামতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ): নিয়ামতপুরে উপজেলায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি অফিসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসার রইসুল আরেফিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।

চলতি খরিপ-১ মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ১০ হাজার ৭০০ জন কৃষকের মাঝে উফশী জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে প্রত্যেক কৃষক পাবেন উফশী আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button