
রাসেল আহমেদ সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার আসন্ন ৩নং বালিয়াটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নায়নের একগুচ্ছ পরিকল্পনা, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মজিবর রহমান ।
সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মোহাম্মদ মজিবর রহমান পতাকা২৪.কম কে জানান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালিয়াটি ইউনিয়ন বাসিদের জন্য তার আগামী দিনের লক্ষ্য সমূহ তুলে ধরেন। তিনি অঙ্গীকার করেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক।
প্রতিশ্রুতির মূল দিকসমূহ, সমাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, বালিয়াটি ইউনিয়ন হবে গ্রীন এবং ক্লিন ইউনিয়ন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র শক্তিশালী করা এবং দ্রুত নাগরিক সনদ প্রদানের ব্যাবস্থা,বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিশ্চিতকরণ, শিক্ষার হার বৃদ্ধি এবং স্বাথ্যসম্মত স্যানিটেশন, মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নিতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, রাস্তা, ঘাট,স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসা, মন্দির ও অন্যান্য উপসনালয় উন্নায়নে অধিক গরুত্ব দেওয়া, কৃষি সেচ ব্যাবস্হাপনা সুদৃঢ় করা নারী শিক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠা করা, সরকারি বরাদ্দের সুষ্ঠ বণ্টন সকল ধরনের, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বৃদ্ধি করা, বিশেষ করে যুব সমাজকে ক্রীড় মূখী করা, বেকার যুবকদের আয়ের ব্যাবস্থা সৃষ্টির লক্ষে বিভিন্ন কর্মমূখী প্রশিক্ষণের ব্যাবস্থা করা ।
মোহাম্মদ মজিবর রহমান আরো বলেন আমি আপনাদের শাসক নয় সেবক হতে চাই একটি উন্নত আধুনিক ডিজিটাল বালিয়াটি ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া ও সমর্থন ও ভালোবাসা আমার একান্ত কাম্য ।



