sliderশিরোনাম

পররাষ্ট্রমন্ত্রী যখন দিল্লিতে, বাংলাদেশকে লাশ উপহার দিল বিএসএফ

পতাকা ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৪৯) পাটগ্রামের ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় দুই দফা গুলির শব্দ শোনা যায়। সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়।

বিএসএফের দাবি, কথিত চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ নিজেদের হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এখন দিল্লি সফরে রয়েছে। সেখানে অজিত দোভালের সঙ্গে আজ তাঁর বৈঠকের কথা রয়েছে। আশা করি বিএনপির নতুন সরকারের সময়ে সীমান্তে প্রথম লাশ উপহার দেওয়ার বিষয়টি তিনি দোভালের টেবিলে তুলবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button